BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী রোজিনা দেওয়ান অংশ নিয়েছেন একটি কীর্তন ও আলোচনা সভায়।

এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

সভায় বক্তব্যে রোজিনা দেওয়ান বলেন, মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।

বিশেষ করে কোনো অসহায়, দরিদ্র, বয়স্ক কিংবা বিধবা নারী যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের অধিকার রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই মহিলা মেম্বার পদপ্রার্থী।

সবশেষে এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে রোজিনা দেওয়ান বলেন, প্রতিশ্রুতি নয়, মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর প্রত্যাশা।

বিরুলিয়ার মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান রোজিনা দেওয়ান।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »