দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নসহ দেশের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাবিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন খান।
তিনি বলেন, “শিক্ষক শুধু পাঠদান করেন না; তাঁরা একজন শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অপরিসীম।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা প্রতিনিয়ত নিষ্ঠা, শ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং একটি সুন্দর ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সমাজের সকলের দায়িত্ব।
বিশ্ব শিক্ষক দিবসে তিনি দেশের সকল শিক্ষক-শিক্ষিকার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ দেলোয়ার হোসেন খান
বি.কম (অনার্স), এম.কম
চেয়ারম্যান পদপ্রার্থী
৪ নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ
দুমকি, পটুয়াখালী।
