BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নাসির ও শিক্ষিকা হাসি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৫’ এর আওতায় উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে এই ফলাফল প্রকাশ করা হয়।
​উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান এবং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল যৌথ স্বাক্ষরিত (১৩ মে,২০২৬) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
​নির্বাচিত ​শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হলেন এম. শামীম আহমেদ নাসির। তিনি উপজেলার পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

অন্যদিকে ​শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হলেন সোনিয়া জাহান হাসি। তিনি উপজেলার ভাটামারা সরকারি প্রাথমিক ​বিদ্যালয়ে কর্মরত।

মান সম্মত শিক্ষাদান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদেরকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
​এই গৌরবময় অর্জনে উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই স্বীকৃতি উপজেলার অন্যান্য শিক্ষকদেরও পেশাগত দায়িত্ব পালনে এবং শিক্ষার মান বৃদ্ধিতে আরও অনুপ্রাণিত করবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »