BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত

মল্লিক মাকসুদ আহমেদ, মির্জাগঞ্জ,প্রতিনিধি:

 

 

​সারাদেশব্যাপী ডিজিটাল ভূমি সেবার অংশ হিসেবে পটুয়াখালীর মির্জাগঞ্জেও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনব্যাপী
‘ভূমি সেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

​মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ রাসেল।

​মেলার শুরুতে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং
দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যা
প্রজেক্টর ডিসপ্লেতে উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সেবাগ্রহীতারা।

​এরপর মেলায় আগত সাধারণ নাগরিকদের উপস্থিতিতে উপজেলার ইউনিয়ন ভিত্তিক ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ ফিতা কেটে উদ্বোধন এবং
মেলা প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি সবেদা গাছের চারা রোপণ করেন শেখ মোঃ রাসেল।

​আনুষ্ঠানিকতা শেষে মেলা প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ওয়াদুদ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সাংবাদিক জিয়াউর রহমান, অপু দাস ও আয়াতুল্লাহ সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি সেবার বিকল্প নেই। সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানি ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন, সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন।”

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী মেলায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল সেবা নেওয়ার আহ্বান জানান।

মেলা ও আলোচনা সভায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন। মেলার স্টলগুলো থেকে দিনব্যাপী সাধারণ মানুষকে তাৎক্ষণিক ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -