BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

১০ দফা উন্নয়ন অঙ্গীকার নিয়ে কাকড়াবুনিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল খান

 মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

 

ইনসাফ, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কুয়েত প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হোসাইন খান (মজনু)। একটি সমৃদ্ধ, আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি ১০ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

তাঁর ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কৃষির উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন।

 

স্বচ্ছতা, সুশাসন ও দুর্নীতিমুক্ত সেবা:

ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ, দ্রুত ও দালালমুক্ত করতে ডিজিটাল সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি প্রতি ছয় মাসে ‘জনতার মুখোমুখি চেয়ারম্যান’ শীর্ষক উন্মুক্ত জবাবদিহিতা সভা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন:

অবহেলিত গ্রামের কাঁচা রাস্তা টেকসইভাবে নির্মাণ এবং প্রয়োজন অনুযায়ী এইচবিবি ও কার্পেটিং রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণের কথাও উল্লেখ করেছেন তিনি।

 

শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়ন:

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ভাতা বা উপবৃত্তির ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ সংস্কারের পরিকল্পনা করেছেন মোজাম্মেল হোসাইন খান। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকার করেছেন।

 

স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা:

দুস্থ ও মুমূর্ষু রোগীদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে তার। এ জন্য প্রবাসী মির্জাগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্সের ভাড়া নিজস্ব তহবিল থেকে পরিশোধ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেবাটি চালু রাখার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসক ও ওষুধ নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

কৃষকের উন্নয়ন ও কৃষি বিপ্লব:

কৃষকদের সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্র পেতে সহায়তা করার পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তার। দেশীয় কৃষিপণ্যের বাজারজাতকরণেও কৃষকদের উৎসাহিত করার কথা জানিয়েছেন তিনি।

ADS Payra UP Election

সামাজিক নিরাপত্তা ও ভাতা বিতরণ:

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডি-ভিজিএফ কার্ড প্রকৃত যোগ্য ব্যক্তিদের মধ্যে স্বচ্ছতা ও স্বজনপ্রীতিমুক্তভাবে বিতরণের অঙ্গীকার করেছেন তিনি। দুর্যোগকালীন ত্রাণ বিতরণেও সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলেছেন।

 

কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতি:

নারী ও বেকার যুবকদের জন্য সেলাই, তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন তিনি। প্রবাসী পরিবারের আইনি ও প্রশাসনিক সমস্যা সমাধানে বিশেষ সহায়তা সেল গঠন এবং প্রবাসীদের যথাযথ সম্মান নিশ্চিত করার কথাও তার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে।

 

নিরাপদ ইউনিয়ন ও আইনশৃঙ্খলা:

চুরি ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গ্রাম পুলিশের কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইউনিয়নকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

পরিবেশ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি:

গ্রামীণ সড়কের দুই পাশে নিম, ফলদ ও মেহগনি গাছ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনা করেছেন মোজাম্মেল হোসাইন খান। এ উদ্যোগ ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

 

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন:

ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ও কবরস্থানের উন্নয়ন ও সংস্কারে আর্থিক এবং প্রশাসনিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন তিনি।

আলহাজ্ব মোজাম্মেল হোসাইন খান (মজনু) তার নির্বাচনী অঙ্গীকারে বলেন, একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

তিনি তার ১০ দফা পরিকল্পনাকে শুধু নির্বাচনী ইশতেহার নয়, বরং জনগণের প্রতি অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -