BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

১৪ বছরের ছাত্রকে স্ন্যাপচ্যাটে নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, অতঃপর..

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি স্কুলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনের সাবেক বিকল্প (সাবস্টিটিউট) শিক্ষিকা ক্যাসি কার্টারকে (২১) ১৪ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠানোর অপরাধে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ গড়ে তুলে এই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন তিনি। সম্প্রতি আদালতে দোষ স্বীকার করার পর তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

আদালতের নথি ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ২১ বছর বয়সী বিকল্প শিক্ষিকা ক্যাসি কার্টারের সঙ্গে ওই ১৪ বছর বয়সী শিক্ষার্থীর স্ন্যাপচ্যাটে পরিচয় হয়। এরপর থেকেই তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয়। একপর্যায়ে কার্টার ওই শিক্ষার্থীকে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠাতে শুরু করেন। নথিতে উল্লেখ করা হয়েছে, কার্টার প্রায় প্রতিবার গোসলের সময় নিজের নগ্ন ছবি তুলতেন এবং সেগুলো গভীর রাতে ওই শিক্ষার্থীর মোবাইলে পাঠাতেন। শুধু তাই নয়, তিনি ওই কিশোরের ‘প্রেমে পড়েছেন’ বলেও স্ন্যাপচ্যাট বার্তায় দাবি করেন।

ঘটনাটি এক মাসের মতো চলার পর, ২০২৩ সালের ডিসেম্বরে ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বিষয়টি স্কুলের রিসোর্স অফিসারকে (নিরাপত্তা কর্মকর্তা) জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করা হয় এবং স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তদন্তকারীরা বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য শিক্ষার্থীর মোবাইল ফোনটি পরীক্ষা করেন। তদন্তে কার্টারের পাঠানো একাধিক নগ্ন ছবি এবং তাদের মধ্যকার আপত্তিকর চ্যাটের প্রমাণ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে আদালতে অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

প্রাথমিকভাবে ক্যাসি কার্টারের বিরুদ্ধে শিশুকে যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করার (চাইল্ড সলিসিটেশন) মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থী ওই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং আইনি প্রক্রিয়ায় আর জড়াতে না চাওয়ায় পরবর্তীতে অভিযোগের ধারা পরিবর্তন করা হয়।

শেষ পর্যন্ত কার্টার মাঝারি মাত্রার শারীরিক আঘাত বা হেনস্থা (ব্যাটারি) সংক্রান্ত একটি অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে গ্রেফতারের পর হেফাজতে কাটানো দুই দিন তার এই মূল সাজা থেকে মাইনাস বা সমন্বয় করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

সূত্র: ফক্স নিউজ, দ্য সান

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »