BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাইবান্ধার হাজী ওসমান গনি কলেজের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) এ উপলক্ষে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের জীবন গঠন ও সমাজ গঠনে শিক্ষকদের অবদান এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের সব শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

ADS Payra UP Election

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও শিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাদের জ্ঞান, শ্রম ও আদর্শের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করে।

অনুষ্ঠানে সব শিক্ষকের সুস্বাস্থ্য, নিরাপত্তা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -