মল্লিক আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. শাহীন মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ এলাকায় আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।
সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে শাহীন মোল্লা মির্জাগঞ্জে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাঁর আগমনকে কেন্দ্র করে সুবিদখালী বন্দরের ঢাকা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের তিন রাস্তার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে সুবিদখালী গার্লস স্কুলের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহীন মোল্লা, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব মাঝি, সহ-সভাপতি ইমরুল ইসলাম আলাল, ছাত্রদল নেতা মো. নাঈম হোসেন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির ফরাজী এবং সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন প্রমুখ।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।