BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, যাত্রী আশঙ্কাজনক

মল্লিক মাকসুদ আহমেদ,​মির্জাগঞ্জ,প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৯টার সময় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী এলাকার হারুন রাড়ীর বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত অটোরিকশা চালকের নাম তৈয়ব আলী মীরা (৬০)। তিনি বরগুনা জেলার বেতাগী থানার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরার ছেলে। গুরুতর আহত যাত্রীর নাম পিয়ারা বেগম (৫০)। তিনি মির্জাগঞ্জ উপজেলার চরখালী গ্রামের সত্তার ঘরামীর স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী ‘নব দিগন্ত (রাফি) পরিবহন’ (ঢাকা মেট্রো ব ১৫-২২৪১) নামের একটি দ্রুতগামী বাস একই দিক থেকে এসে ব্যাটারিচালিত তিন চাকার অটোগাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় অটোগাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে চালক ও যাত্রী দুজনেই মারাত্মকভাবে আহত হন।
​পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক তৈয়ব আলী মীরাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, যাত্রী পিয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।
​ঘটনার পর পরই ঘাতক বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা মির্জাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ) নুরুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর কাওসার আহমেদ সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

​মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘাতক চালককে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -