BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান!

চলমান সংঘাত থামিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রের সামনে সাত দিনের একটি রূপরেখা তুলে ধরেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্মতি দিলে এই পরিকল্পনার মাধ্যমে এক সপ্তাহের মধ্যেই সংঘাত বন্ধ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই সাত দিনের এই রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে।

তার দেওয়া পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র এতে সম্মতি দিলে দুই দেশের মধ্যকার সশস্ত্র সংঘাত এক সপ্তাহের মধ্যে বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

আব্বাস আরাগচি আরও জানিয়েছেন, ইরান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে তেহরান। ওয়াশিংটন প্রস্তাবে সম্মতি দিলে দ্রুত চুক্তি কার্যকর করে সংঘাতপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। তাই এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও এর প্রভাব পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -