BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

স্ত্রীকে মেয়ে-ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী!

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাইঝি পরিচয় দিয়ে পাত্রপক্ষের কাছে হাজির করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ের পর পাত্রপক্ষের কাছ থেকে টাকা ও গয়না নিয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। সর্বশেষ এক নববিবাহিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গার এক মধ্যবয়সী ব্যক্তি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। পরে ঘটকের মাধ্যমে এক যুবতীর সন্ধান পান তিনি। ছবি দেখে পাত্রী পছন্দ করার পর প্রায় এক মাস আগে একটি মন্দিরে তাদের বিয়ে হয়।

বিয়ের অনুষ্ঠানে ওই ব্যক্তিই কনের চাচা পরিচয়ে উপস্থিত ছিলেন। তিনিই কন্যা সম্প্রদান করেন এবং জানান, কনে তার একমাত্র ভাইঝি। পরিবারের আর কেউ নেই বলেও পাত্রপক্ষকে জানানো হয়।

তবে বিয়ের কয়েক দিনের মধ্যেই নববিবাহিত বরের সন্দেহ হয়। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, যাকে তিনি বিয়ে করেছেন, ওই নারী আগে থেকেই বিবাহিত। কন্যা সম্প্রদানকারী ব্যক্তিই ওই নারীর স্বামী বলে অভিযোগ করেন তিনি।

পরে আরও জানা যায়, ওই দম্পতির দুই মেয়েও রয়েছে এবং তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় পঞ্চায়েত সদস্যরা অভিযুক্ত দম্পতিকে ডেকে বিষয়টি জানতে চান। তবে তারা অভিযোগ অস্বীকার করেন। এরপর নববিবাহিত ওই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন।

পুলিশের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা স্বামী-স্ত্রী; কনের ‘চাচা’ পরিচয় দেওয়া ব্যক্তি তার স্বামী, ভাইঝি নন।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তি এর আগেও কখনো স্ত্রীকে নিজের মেয়ে, আবার কখনো ভাইঝি পরিচয় দিয়ে পাত্রপক্ষের কাছে হাজির করেছেন। এরপর বিয়ে হলে পাত্রপক্ষের কাছ থেকে টাকা ও সোনার গয়না নিয়ে তারা পালিয়ে যেতেন বলে অভিযোগ। স্বামী-স্ত্রী মিলে একাধিক পরিবারের সঙ্গে এভাবে প্রতারণা করেছেন বলেও পুলিশের দাবি।

অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারাসত মহকুমা আদালতে হাজির করা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -