BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র, বড় সিদ্ধান্ত জি-৭-এর!

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করবে না। এর কয়েক ঘণ্টা আগে জি-৭ দেশগুলো জরুরি মজুত থেকে আগামী চার মাসে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না। এর আগে কয়েক সপ্তাহ ধরে এমন নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেই পদক্ষেপ থেকে সরে এল ওয়াশিংটন।

এর আগে জি-৭ দেশগুলো জ্বালানির সরবরাহ বাড়াতে জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ তেল ও ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে একমত হয়। জি-৭-এর পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে আগামী চার মাসে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়া হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার কথা রয়েছে।

ADS Payra UP Election

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে চাপ তৈরি হয়েছে। ইউরোপও ডিজেল সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জি-৭ নেতারা একই সঙ্গে নিজেদের মধ্যে জ্বালানি পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা বা বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রম সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নেতৃত্বে জি-৭ নেতাদের আলোচনার পর এ সিদ্ধান্ত আসে। পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে এবং চার মাস ধরে সমন্বিতভাবে মজুত জ্বালানি বাজারে সরবরাহ করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -