BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আংগািরয়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খান

দুমকি প্রতিনিধি :

 

 

ত্যাগ আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও এসেছে পবিত্র ঈদুল আযাহা।

ঈদুল আযহা উপলক্ষে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ৪নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরে অন্তর্গত রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ৪নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন খান।

তিনি দুমকি উপজেলার ৪ নং আংগারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে (পশ্চিম আংগারিয়া)`র মৃত মো: জালাল উদ্দিন খান এর ৫ ছেলের মধ্যে ৩য় সন্তান।

মোঃ দেলোয়ার হোসেন খান ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত প্রথমে ছাত্র রাজনীতি পরবর্তীতে আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় বর্তমানে তিনি ঢাকা মহানগর রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক পদে বহাল রয়েছে।

বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিএনপির রাজনীতি করার কারণে গ্রাম থেকে রাজধানীতে বসবাস করতে হয়েছে।

মোঃ দেলোয়ার হোসেন খান পায়রা নিউজকে একান্ত সাক্ষাৎকারে বলেন,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমার প্রিয় এলাকার সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র কুরবানীর ঈদ। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর মূল্যবোধ।

আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাঁসি ফোটানোর চেষ্টা করি। মহান আল্লাহ তা’আলা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং আমাদের পরিবার, সমাজ ও দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে দিন।

তিনি আরো বলেন, বিগত অনেক বছর যাবতি আংগারিয়া ইউনিয়ন পরিষদে অনেক চেয়ারম্যান এসেছে কিন্তু ৪ নং আংগারিয়া ইউনিয়নের উন্নয়ন সেরকম দেখা যায়নি, এখনো অবহেলিত রয়ে গেছে । বৃষ্টি হলে এখনো রাস্তাঘাট দিয়ে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। অনেক এলাকা রাস্তাঘাটের এমন দুর্দশা যেখান দিয়ে এম্বুলেন্স করে রুগী হসপিটালে নেওয়া সম্ভব হয় না।

এই কারণে আমি ৪ নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাচ্ছি। তাই আমি আমার আংগারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই।

আমাকে যদি আপনারা ভোট দিয়ে আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি আংগারিয়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

আপনাদের সকলের ঈদ ভালোভাবে কাটুক সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »