দুমকী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মুরাদিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার।
পায়রা নিউজকে একান্ত সাক্ষাৎকার মিজানুর রহমান সিকদার বলেন,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমার প্রিয় এলাকার সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র কুরবানীর ঈদ। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর মূল্যবোধ।
আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটাই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং আমাদের পরিবার, সমাজ ও দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে দিন।
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।